News update
  • BB launches Tk 1,000cr green fund for rural, local industries     |     
  • Sirajganj farmers gear up for Eid with over 617,000 cattle     |     
  • Trump rejects Iran proposal as fragile ceasefire faces uncertainty     |     
  • BGB seizes smuggled Indian goods in Cumilla border raids     |     
  • Central Bank to give targeted support to closed industries     |     

শহীদ মিনারে নেয়া হবে আতাউর রহমানের মরদেহ, বনানী কবরস্থানে হবে দাফন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-05-12, 7:08am

5634534534-9a98e04e485e6ce741cabd3e09804d001778548089.jpg




শেষ বিদায় জানোতে স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানের মরদেহ শহীদ মিনারে নেয়া হবে। নিজ বাসভবনে জানাজার পর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। অভিনয়শিল্পী সংঘ থেকে এই তথ্য জানানো হয়।

সোমবার (১১ মে) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস মারা যান অভিনয়শিল্পী সংঘের আজীবন সদস্য মঞ্চসারথি আতাউর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

অভিনয়শিল্পী সংঘ থেকে জানানো হয়, আতাউর রহমানের কর্ম মুখর জীবনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শহীদ বেদিতে রাখা হবে।

পরে মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে খোলামাঠে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে পরবর্তীতে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। 

ভর্তির পরই বরেণ্য এই শিল্পীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওইদিনই কিছুটা শারীরিক উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে রোববার (১০ মে) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। মঞ্চনাটকে অবদানের জন্য তিনি ২০০১ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার পান।