News update
  • Trump says top tech firms have signed accord to 'self-police' AI dev     |     
  • France Student Protests Spread Nationwide, Over 400 Detained     |     
  • State Minister Amit urges global firms to join BD offshore bidding     |     
  • Heart Disease Linked to 777 Daily Deaths in Bangladesh     |     

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-11-06, 12:52pm

345435435-e73eca55c084a788b429a55b667318f81762411977.jpg




ফের পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (৫ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে মিনিটম্যান থ্রি নামের ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। খবর নিউজউইকের।

এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে মিনিটম্যান থ্রি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

মিনিটম্যান থ্রি ক্ষেপণাস্ত্র ১৪ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি ঘণ্টায় ২৪ হাজার কিমি বেগে ছুটতে সক্ষম। যা ১৯৭০-এর দশকের গোড়ার দিক থেকে ব্যবহৃত হচ্ছে এবং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত।

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে বুধবার এর সবশেষ পরীক্ষা চালানো হলো। তবে এতে কোনো পরমাণু অস্ত্র ছিল না। ক্ষেপণাস্ত্রটির নির্ভরযোগ্যতা, যুদ্ধ প্রস্তুতি এবং নির্ভুলতা যাচাই করাই এই পরীক্ষার লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

বুধবারের ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪ হাজার ২০০ মাইল (প্রায় ৬ হাজার ৭৫০ কিলোমিটার) অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রের কোয়াজালিন অ্যাটলের রোনাল্ড রিগ্যান ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স টেস্ট সাইটে আঘাত হানে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, তিনি মার্কিন সামরিক বাহিনীকে ফের পারমাণবিক পরীক্ষা  শুরু করার নির্দেশ দিয়েছেন। তার দাবি, চীন ও রাশিয়া ইতিমধ্যেই এই ধরনের পরীক্ষা চালিয়ে আসছে। এ কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে মস্কো ও বেইজিং তার এই দাবি নাকচ করে দিয়েছে।