News update
  • Boishakhi storm destroys 5 houses, damages over 50 in Kalapara     |     
  • ‘Everyone is crushing me with love’: Dr. Shafiqur sparks laughter in JS     |     
  • Nor’wester lashes Khagrachhari; road links to Dhaka, Ctg cut off     |     
  • Bangladesh Begins Nuclear Power Era With Fuel Loading     |     
  • With Canal Digging Tarique Revives Zia's Legacy     |     

অসলোয় গোলাগুলি; নিহত ২

সংঘাত 2022-06-25, 12:54pm




নরওয়ের রাজধানী অসলোর কেন্দ্রস্থলে গোলাগুলিতে দু’জন নিহত এবং আরো কয়েকজন গুরুতর আহত হয়েছে। 

নরওয়ের পুলিশ শনিবার এ কথা জানায়।

একটি নাইটক্লাবে এ গোলাগুলি হয় উল্লেখ করে পুলিশ জানিয়েছে, একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গোলাগুলিতে দু’জন নিশ্চিত প্রাণ হারিয়েছে। আরো কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছে। 

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অসলোর কেন্দ্রস্থলে লন্ডন পাব গে ক্লাবের কাছে এ ঘটনা ঘটে।

এনআরকে রেডিও পুলিশের কর্মকর্তা টোরে বার্সটাডের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মোট ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে তিনজন মারাত্মক আহত। তথ্য সূত্র বাসস।