News update
  • Customs blocks import of nearly 2000 drones by Chawk Bazar trader     |     
  • Bangladesh Faces Volatile Monsoon With Resilient Response     |     
  • Tarique Put Bangladesh’s Interests First at UN: Mahdi     |     
  • Crackdown on extortionists, criminals to be intensified : Home Minister     |     

টেক্সাসের স্কুলে নিহত এক শিক্ষকের স্বামী ওই ঘটনার পর মারা গেছেন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-05-28, 7:47am




এই সপ্তাহে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক গুলি চালনার ঘটনায় এ নিহত চতুর্থ শ্রেণীর শিক্ষকের স্বামী হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।পরিবারের সদস্যরা নিউইয়র্ক টাইমস’কে এ তথ্য জানিয়েছেন।

সংবাদপত্রটি জানায়, জো গার্সিয়া তার হাই স্কুলের সময়ের প্রিয়তমা ও ২৪ বছরের দাম্পত্যসঙ্গী ইরমা গার্সিয়ার অন্ত্যোষ্টিক্রিয়ার জন্য প্রস্তুতি নেয়ার সময়ে জ্ঞান হারান এবং বৃহস্পতিবার মারা যান।

প্রতিবেদনে বলা হয়েছে তাদের চার সন্তান রয়েছে। ইরমা গার্সিয়া (৪৬) হচ্ছেন টেক্সাসের উভালডে রব এলিমেন্টারি স্কুলে ১৯ শিশুসহ নিহত ২ জন শিক্ষকের একজন।

কর্তৃপক্ষের তরফ থেকে অবগত হয়ে স্বজনরা জানিয়েছেন, ইরমা গার্সিয়া এবং তার সহ-শিক্ষক ইভা মিরেলেস তাদের ছাত্রদের রক্ষা করতে গিয়ে প্রাণ হারান

জো গার্সিয়ার পুত্র ক্রিশ্চিয়ান গার্সিয়া এবং ভাগ্নে জন মার্টিনেজের বরাত দিয়ে এনবিসি নিউজ ও জো গার্সিয়ার মৃত্যুর সংবাদ জানিয়েছে।

মার্টিনেজ এনবিসিকে বলেন, ইরমা গার্সিয়ার স্মৃতিসৌধে ফুল দিয়ে বাড়ি ফেরার পর জো গার্সিয়া মারা যান। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।