
যুদ্ধে ‘অপ্রতিদ্বন্দ্বী’ হতে এবার সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘সারমাত’র সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। নতুন এ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমন ক্ষেপণাস্ত্র বিশ্বের কোনো দেশে এখন পর্যন্ত তৈরি করতে পারেনি বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১২ মে) দূরপাল্লার অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালায় রাশিয়া। ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। একই সঙ্গে প্রায় ৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে অব্যর্থ।
নতুন ক্ষেপণাস্ত্রটি সফলভাবে পরীক্ষার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক বাহিনীর কাছে থাকা যেকোনো কিছুর চেয়ে চার গুণ বেশি শক্তিশালী অস্ত্র বহন করতে সক্ষম। চলতি বছরের শেষ নাগাদ সারমাত ‘যুদ্ধকালীন দায়িত্বে’ মোতায়েন করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ‘সারমাত ’ক্ষেপণাস্ত্রটি তৈরির কাজ বহু বছর ধরে চলছে। বেশ কবার এর সফল উৎক্ষেপণের পর এখন থেকে এটি রুশ সেনাবাহিনীর শক্তি বৃদ্ধির অংশ হিসেবে কাজ করবে।