News update
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     
  • Missed opportunities, institutional failures mark BD reforms     |     
  • Telcos Seek Priority Power, Fuel to Avert Outages     |     

ন্যাটো পাশে না থাকায় ফের গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ট্রাম্পের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-04-09, 11:00am

yu6ty75654643534-64795cdff579d2ea587f9c9e4444ad621775710800.jpg

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপির ফাইল ছবি



ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে সামরিক জোট ন্যাটোর কার্যকর সহযোগিতা না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৮ এপ্রিল) রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ন্যাটোর কড়া সমালোচনা করার পাশাপাশি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে পুনরায় বিতর্কিত মন্তব্য করেছেন ট্রাম্প।

ওই পোস্টে বড় হাতের অক্ষরে ক্ষোভ উগরে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘যখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন ন্যাটো পাশে দাঁড়ায়নি। ভবিষ্যতেও তাদের ওপর ভরসা করা যাবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রেখো, সেই বিশাল, বাজেভাবে পরিচালিত, বরফের টুকরোটা।’

এই প্রেক্ষাপটে ট্রাম্পের এমন রহস্যময় পোস্টকে বিশ্লেষকরা গ্রিনল্যান্ড দখলের বা নিয়ন্ত্রণে নেওয়ার পরোক্ষ হুমকি হিসেবেই দেখছেন।

এর আগেও ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইউরোপীয় মিত্ররা সরাসরি যুদ্ধে জড়াতে অস্বীকৃতি জানানোয় ট্রাম্প এখন ন্যাটোর উপযোগিতা নিয়েই প্রশ্ন তুলছেন। 

কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, ১০ এপ্রিল ইসলামাবাদের গুরুত্বপূর্ণ শান্তি আলোচনার আগে ট্রাম্পের এই অবস্থান মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব আরও বাড়িয়ে দিতে পারে।