News update
  • 40-foot-long dead whale float to Kuakata sea     |     
  • Bangladesh’s export earnings fall by 7.09pc in May     |     
  • New Force Commander of UNFICYP Lt Gen Minhazul Alam meets PM     |     
  • BERC raises retail power tariff by Tk 1.52 per unit     |     

তামিম ইস্যুতে বিবৃতি দিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব

সংগঠন সংবাদ 2026-01-09, 7:47pm

reew45345-e79e2bb6955933de70aa30c8bf2f57d61767966465.jpg




বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মাঝে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তামিম ইকবাল। তামিমের কথার পর বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলাম নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি তামিমকে ‘ভারতের দালাল’ বলে আখ্যা দেন। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে ক্রিকেটারদের একাংশ।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) দিনভর ফেসবুকে পোস্ট করেছেন রুবেল হোসেন, শামসুর রহমান, তাসকিন আহমেদরা। এবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সংবাদ সম্মেলনে মিঠুন বলেন,  ‘আমরা ক্রিকেটারদের সংগঠন (কোয়াব), আমরা দেখব ক্রিকেটারদের স্বার্থ। ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কথা বলতে গেলেও সেটাকে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে।

গতকাল এক অনুষ্ঠানে তামিম বলেছিলেন, ‘দর্শক আবেগে অনেক কিছু বলেন। কিন্তু সবকিছু যদি আমরা ওইভাবে চিন্তা করি, তাহলে আপনি এত বড় সংস্থা চালাতে পারবেন না। কারণ, আপনার আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং খেলোয়াড়দের জন্য কোনটা ভালো হবে, সব চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।’

তামিম যোগ করেন, ‘যে সিদ্ধান্তই হোক না কেন, দেশের ক্রিকেটের স্বার্থ সর্বাগ্রে রাখা জরুরি। এমন কিছু করা ঠিক হবে না যা কয়েক বছর পর ক্রিকেটকে সমস্যায় ফেলতে পারে।’