News update
  • Scale 7.7 quake off Indonesia coast, kills at least 47, topples homes     |     
  • PM for swift steps to restore energy supply, patience to resolve crisis     |     
  • 7 crore people to get mobile internet access within 6-12 months     |     
  • 86 proposals from 14 groups to revive closed govt factories     |     
  • Trump Threatens to Declare Strait of Hormuz US Territory     |     

দুর্নীতিতে শীর্ষে ময়মনসিংহ, ঘুষে খুলনা বিভাগ: টিআইবি

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2026-06-26, 1:58pm

img_20260626_135830-9b58197368cd1f9f9bc897cbdbb2549b1782460731.jpg




দেশের সেবা খাতে বিভাগভেদে দুর্নীতিতে ময়মনসিংহ বিভাগ এবং ঘুষের দিক থেকে খুলনা বিভাগ শীর্ষে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ এর তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে জানানো হয়, জাতীয়ভাবে দুর্নীতির শিকার ৮১.৬ শতাংশ ও ঘুষের শিকার ৬৩.৬ শতাংশ মানুষ। বিভাগভেদে ময়মনসিংহে দুর্নীতির শিকারে ৮৮.৯ শতাংশ ও ঘুষের শিকার ৬৬ পয়েন্ট ৬ শতাংশ সেবাগ্রহীতা। অন্যদিকে, খুলনা বিভাগে ঘুষের শিকার ৭৩.৬ শতাংশ এবং দুর্নীতির শিকার ৮৮ শতাংশ।

এছাড়া, বরিশালের দুর্নীতি শিকার ৮৭.৬ শতাংশ, ঘুষের শিকার ৬৯.১ শতাংশ; রংপুর বিভাগে দুর্নীতির শিকার ৮৫.৭ শতাংশ, ঘুষের শিকার ৬২.৮; ঢাকা বিভাগে দুর্নীতির শিকার ৮০.১ শতাংশ ও ঘুষের শিকার ৬৩.৯ শতাংশ; চট্টগ্রামে দুর্নীতির শিকার ৭৯.৪ শতাংশ ও ঘুষের শিকার ৫৯.৪ শতাংশ; সিলেট বিভাগের দুর্নীতি শিকার ৭৯.৩ শতাংশ  ও ঘুষের শিকার ৫৮.৯ শতাংশ এবং রাজশাহী বিভাগে দুর্নীতির শিকার ৭২.৯ শতাংশ ও ঘুষের শিকার ৫৮.৮ শতাংশ সেবাগ্রহীতা।

এই প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) প্রাক্তন অধ্যাপক সেকেন্দার হায়াত খান, প্রাক্তন অধ্যাপক পিকে মো. মতিউর রহমান, প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ শোয়ায়েব, অধ্যাপক সৈয়দ শাহাদাৎ হোসেন ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক।