News update
  • Five Auto-Rickshaw Passengers Killed in Cox’s Bazar Crash     |     
  • Joint Special Forces Drill Demonstrates Military's Readiness: PM     |     
  • Hasina Will Be Arrested If She Returns to Bangladesh: Shama     |     
  • ‘Antalya Pact’ at COP31 falls as EU brinkmanship derails plan     |     
  • Beyond Israel’s Election: Palestine’s Self-determination and the ME     |     

নড়াইলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংগীত ও নৃত্য প্রতিযোগিতা

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2022-05-28, 7:13am




জেলায় আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিশুদের সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জেলা সদরে ছায়ানট ললিতকলা পরিষদের আয়োজনে সংগঠনের কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় ছায়ানট ললিতকলা পরিষদের সভাপতি আসলাম খান লুলু সভাপতিত্বে বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি মলয় কুন্ডু ও সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু প্রমুখ। তথ্য সূত্র বাসস।