News update
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     

তীব্র তাপদাহে ৪ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2023-06-04, 4:46pm

resize-350x230x0x0-image-226159-1685872277-a52db8e5f42891157e83bc13eff24d141685875601.jpg




দেশজুড়ে বেশ কয়েকদিন ধরে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় আগামী ৫ থেকে ৮ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জুন) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী বিদ্যমান তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী সোমবার (৫ জুন) থেকে বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৪ জুন) রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং মৌলভীবাজার, চাঁদপুর ও নোয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

শনিবার (৩ জুন) রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ থেকে ছয় দিন তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্থিকর অনুভূতিও অব্যাহত থাকতে পারে। তথ্য সূত্র আরটিভি নিউজ।