News update
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     
  • Five new faces set to take oath as cabinet members     |     

ধর্ম অবমাননার মামলা থেকে শিক্ষক হৃদয় মণ্ডলকে অব্যাহতি

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2022-08-17, 11:56pm




মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মুন্সিগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক জশিতা ইসলাম তাকে মামলা থেকে অব্যাহতি দেন।

হৃদয় চন্দ্র মণ্ডলের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানউল্লাহ জানান, মঙ্গলবার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল।

বুধবার (১৭ আগস্ট) আদেশের কাগজপত্র পেয়েছি। পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তাকে অযথাই হয়রানি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা করেছিলেন। বিজ্ঞান ও ধর্মের দৃষ্টিভঙ্গিগত ফারাক নিয়ে ক্লাসে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন হৃদয় মণ্ডল। সেই আলোচনা রেকর্ড করে ছড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা হয়। গত ২২ মার্চ পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তার নিয়ে তখন দেশ জুড়ে ব্যাপক সমালোচনা হয়। গত ১০ এপ্রিল জামিনে মুক্তি পান তিনি।তথ্য সূত্র আরটিভি নিউজ।