News update
  • Bangladesh Targets 8.5-Fold Rise in Cotton Output by 2050     |     
  • India Jails Two 'Cockroach' Movement Leaders for Five Days     |     
  • Iran Says Cargo Ship Sank After Hitting Mine in Hormuz     |     
  • No Plan for Operation Clean Heart-Style Drive Now: Home Minister     |     
  • Bangladesh Eyes $10b in UK Exports Through Diversification     |     

মাঙ্কিপক্স নিয়ে ডাব্লিউএইচও কমিটিতে আলোচনা

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2022-06-25, 9:38am




বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও’র এক জরুরি কমিটি বৈঠকে, মাঙ্কিপক্সের চলতি প্রাদুর্ভাব আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করার মত গণস্বাস্থ্য সংক্রান্ত একটি জরুরি সমস্যা কি না, তা নিয়ে আলোচনা হয়েছে।

এই রোগ সংক্রান্ত সর্বসাম্প্রতিক তথ্যাদি নিয়ে আলোচনা করার জন্য সারা বিশ্বের বিশেষজ্ঞরা বৃহস্পতিবার বৈঠকে মিলিত হন।

ডাব্লিউএইচও জানায়, মহাপরিচালক তেদ্রোস আদহানোম ঘেব্রেইয়েসুস আলোচনার ফলাফল বিশ্লেষণ করে দেখবেন এবং মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করা হবে কি না, কয়েকদিনের মধ্যে সেই সিদ্ধান্ত নেবেন।

ইউরোপে ডাব্লিউএইচও’র আঞ্চলিক কার্যালয় থেকে জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত যা খবর তাতে প্রধানত ইউরোপের ২৯টি দেশ ও ভূখণ্ডে মাঙ্কিপক্স সংক্রমণের ২ হাজার ৭শো ৪৬টি ঘটনা নিশ্চিত করা হয়েছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।