News update
  • Philip Sangma arrested for aiding Hadi murder suspects escape     |     
  • Govt Issues Notice on Visa Extension for Expatriates     |     
  • Khamenei Warns US, Israel in First Speech as Leader     |     
  • Protests, Walkout Mark President’s Address in Parliament     |     
  • UNSC fails to adopt resolution for halting Middle East crisis     |     

মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-03-13, 9:05am

retgreterytr-ae76bc402e347a80e0db03dced16a73b1773371131.jpg

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি সংগৃহীত



প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে তিনি দোয়া কামনা করেন।

পোস্টে নাসীরুদ্দীন লেখেন, ‘মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন পান। নির্বাচনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হন। আর নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫৪ হাজার ১২৭ ভোট।

নির্বাচনের আগে ও পরে নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি ইস্যু নিয়ে মির্জা আব্বাসের কঠোর সমালোচনা করে আসছেন। যা নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়।

পারিবারিক সূত্র জানায়, বুধবার (১১ মার্চ) ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।