News update
  • Tarique Warns of Fresh Conspiracies, Vows to Defend Sovereignty     |     
  • National Revolution and Solidarity Day Today     |     
  • Tarique Rahman Pays Tribute at Zia, Khaleda’s Graves     |     
  • Dhaka’s air quality 4th worst in the world this morning     |     
  • US Launches Fresh Strikes on Iran Amid Peace Efforts     |     

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-03-13, 9:00am

rtgrwerwer-772cc811eae696d7dc06b2f35875717e1773370856.jpg

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি



প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পদক্ষেপ নেয়া হয়েছে। শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখানে নিয়ে যেতে বিভিন্ন হাসপাতালের সঙ্গে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত দেড়টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য দেন।

তিনি বলেন, ‘চিকিৎসকের পরামর্শে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে।’

বুধবার (১১ মার্চ) ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শায়রুল বলেন, ‘বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।’

এর আগে বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান তাকে দেখতে হাসপাতলে যান।