
ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জামায়াতের আমিরের বাসায় এবং রাতে নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান অফিসের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানায়, বিএনপির পক্ষ থেকে ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।