News update
  • PM to visit India when atmosphere turns conducive: Humaiun Kobir     |     
  • PM set to embark on maiden overseas tour with Malaysia visit Sunday     |     
  • Food grain stocks in country exceed 20.6 lakh tons     |     
  • Dhaka, Beijing Likely to Sign 15–17 Agreements     |     
  • Govt Aims for Efficient Spending, More Revenue     |     

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-10, 6:14pm

terterter-6826689c39f682d18ffa8df7edb5d3ea1768047271.jpg

তারেক রহমানের সঙ্গে শনিবার বৈঠক করেন প্রণয় ভার্মা।



বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

তবে, কী বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে-- তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি।

শনিবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির গুলশান কার্যালয়ে যান ভারতের হাইকমিশনার।

এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রায় ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে বিকেল ৪টার একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। 

এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ৩০ মিনিটেরও বেশি সময় তার সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের হাইকমিশনার।