News update
  • Dhaka Cattle Prices Drop Sharply Before Eid-ul-Azha     |     
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠালেন রাষ্ট্রপতি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-11-30, 11:30pm

95565b7e05bec484d2e7cf42d81f8caaaa3e3ea1ef70f878-c3e56699631d06008552cec5f55b50d31764523827.jpg




সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হাসপাতালে ফুল পাঠিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

রোববার (৩০ নভেম্বর) রাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাষ্ট্রপতির পক্ষে ফুল নিয়ে এভারকেয়ার হাসপাতালে যান তার এপিএস মোহাম্মদ সাগর হোসেন।

পরে সাংবাদিকদের খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে তিনি জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে আগের থেকে কিছুটা ভালো।

সাগর হোসেন বলেন, সুস্থ হয়ে ফিরে গণতন্ত্র উত্তরণে নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া, এমনটাই প্রত্যাশা রাষ্ট্রপতির।

এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের গণমাধ্যমে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।