News update
  • Mojtaba Khamenei Named Iran’s New Leader     |     
  • Iran vows to hit all ME economic hubs if US-Israeli attacks persist     |     
  • Sammilito Islami Bank merger to continue: Governor     |     
  • Biman Suspends Flights to Six Middle East Cities Over Tensions     |     
  • Govt Announces 25pc Rail Fare Discount     |     

ওমরাহ শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-05-08, 4:08pm

oiwiuiuuiw-a98a65840d868fea0a3d5713b97b902d1715162973.jpg




পবিত্র ওমরাহ হজ পালন শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ মে) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি।

বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আল্লাহর ঘরে বসে দেশবাসীর জন্য দোয়া করেছি। আপনারা আমার জন্য দোয়া করেছেন। এর বেশি কিছু বলার নেই। ধন্যবাদ সবাই ভালো থাকুন।

এর আগে, গত ২ মে ওমরার উদ্দেশ্যে স্ত্রী রাহাত আরাকে নিয়ে সৌদি আরব যান মির্জা ফখরুল। পরে মদিনায় গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন।

শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব। শনিবার এশার নামাজের পর সৌদি আরবের মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।