News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

‘সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন সমর্থন করে না আ.লীগ’

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-11-29, 3:48pm




সময়সীমা অতিক্রম করে নির্বাচনের তফসিলের কোনো পরিবর্তন আওয়ামী লীগ সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি হরতাল করছে। প্রকাশ্যে পুলিশ হত্যা করছে। মানুষের ওপর অত্যাচার করে সংবিধানকে চ্যালেঞ্জ করছে। এরপরও নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য বিএনপিকে নিষেধাজ্ঞা কেন দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, বিএনপি নিজেরাই নির্বাচনের বাইরে গেছে। তাদের কেউ নির্বাচন থেকে দূরে রাখেনি। তারা হরতাল-অবরোধের নামে প্রকাশ্যে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসায় হামলা করছে। প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এসব কর্মকাণ্ড করে তারা নির্বাচন, গণতন্ত্রকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন জমা দেওয়ার সময় ‘স্লোগান-শোডাউন নিষিদ্ধ’।

তিনি বলেন, শরিক হলেই তাকে নমিনেশন দেওয়া হবে না, নির্বাচিত হওয়ার মতো জনপ্রিয় যোগ্য মানুষকেই দেওয়া যাবে। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী-এমপি থাকতে পারেন না।