News update
  • Measles Death Toll in Children Surpasses 350     |     
  • Global Eid on Same Day ‘Not Practical’: Mufti Malek     |     
  • PM Rides Teen Inventor’s Smart Car in Dhaka      |     
  • Man beaten to death in Chuadanga over financial dispute     |     
  • Dhaka's air 5th worst in the world Saturday morning     |     

বিএনপির সবশেষ ব্যক্তি আন্দোলনের নেতৃত্ব দেবে : রিজভী

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-11-03, 2:22pm

resize-350x230x0x0-image-246313-1698989613-87e0a6c5e6a41220ad2fcdbe2781a4dd1698999744.jpg




বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কারাগারের বাইরে থাকা বিএনপির সবশেষ ব্যক্তি আন্দোলনের নেতৃত্ব দেবে।

শুক্রবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী এই কথা বলেন।

বিবৃতিতে রিজভী বলেন, বিএনপির নেতৃত্বকেও দুর্বল করা যাবে না। কারাগারের বাইরে থাকা বিএনপির সবশেষ ব্যক্তি আন্দোলনের নেতৃত্ব দেবে। আন্দোলনের মাধ্যমেই সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাস্তবায়ন করতে জনগণ সংকল্পবদ্ধ। আর অচিরেই এ সরকারের পতন হবে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠিত করার পাঁয়তারা শুরু করেছে আওয়ামী সরকার। এই হীন উদ্দেশ্যকে চরিতার্থ করার লক্ষ্যে বিএনপির জাতীয় নেতাদের ধারাবাহিকভাবে গ্রেপ্তার করা হচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান শাসকগোষ্ঠী বিএনপির নেতৃত্বে চলমান অবরোধ কর্মসূচিতে ভীত হয়ে পড়েছে বলেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সরকার ভাবছে—এভাবে গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে বিএনপির আন্দোলন স্তব্ধ হয়ে যাবে। কিন্তু সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি দেশের বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল, এই দলটির সঙ্গে জনগণ রয়েছে, কাজেই আন্দোলন দমানোর জন্য সরকারের কোনো কৌশলই সফল হবে না।

অবিলম্বে আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান রিজভী। তথ্য সূত্র আরটিভি নিউজ।