News update
  • Game-Changer for RMG: First US Cotton Warehouse In Ctg By Nov      |     
  • Greece Expresses Concern: Undocumented Bangladeshis On Rise      |     
  • PM Tarique Heads Home After Five-Day UNGA Visit     |     
  • Dhaka Ranks 7th Among Cities With Worst Air on Saturday     |     
  • Board of Peace quietly met with UNRWA, ex-agency chief says     |     

বিএনপি বারবার সংবিধানকে কলঙ্কিত করেছে : কাদের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-03-17, 10:49am

resize-350x230x0x0-image-216186-1679024274-a7f5f2a9d4bd3be370b4d3723f71b5f51679028553.jpg




বিএনপি সরকার বারবার সংবিধানের ওপর আঘাত এনে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, আওয়ামী লীগ সংবিধানের মর্যাদা রক্ষা করে আগামী নির্বাচন করবে। সেই আলোকে আগামী নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথের বাধা সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষকে উপড়ে ফেলা হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন। এখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলছে মুক্তির সংগ্রাম। তার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাচ্ছি।

এর আগে, সকাল ৭টা ৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।