News update
  • US Proposes New Tariffs on Bangladesh, 13 Other Economies     |     
  • India Reviewing Bangladesh’s Request to Extradite Hasina     |     
  • Adani's 800MW Power Unit to Remain Shut for 25 Days     |     
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Wednesday      |     
  • RMG Workers' Minimum Wage Raised 36% to Tk 17,000     |     

শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না - মোশাররফ এমপি

রাজনীতি 2026-11-25, 11:35pm

abm-mosharraf-mp-addressing-a-programme-in-kalapara-on-wednesday-25-november-2026-07bf6a78035308e1eb8457806319547b1795628185.jpg

ABM Mosharraf MP addressing a programme in Kalapara on Wednesday 25 November 2026.



পটুয়াখালী: জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, 'আমরা দেশের মানুষকে শান্তি ও নিরাপত্তা দিতে চাই। শেখ হাসিনার যে মামলার মৃত্যুদণ্ড হয়েছে, সে মামলা দিয়ে গেছে ড. ইউনুস সরকার। আপনারা তাঁর বিরুদ্ধে আন্দোলন করেন। দেশে অশান্তির পরিবেশ সৃষ্টি করবেন না।' বুধবার দুপুর বারোটায় স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এসময় তিঁনি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে আরও বলেন, যাদের নেত্রী সবাইকে ছেড়ে পালিয়ে গেছে সে নাকি আবার ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ আর বিশ্বাস করে না। তাঁর পরিবারের একজন ও গ্রেপ্তার হয় নাই। তিঁনি পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনসহ পালিয়ে গেছেন। তাই অযথা দেশে অশান্তির পরিবেশ সৃষ্টি করবেন না। আমরা শান্তি চাই। কেননা  আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া ৫ আগস্ট এর পরে অসুস্থ অবস্থায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় বলেছেন, আওয়ামী লীগ যা করেছে আমরা তা করবো না। আর তাই কলাপাড়া, রাঙ্গাবালীতে আওয়ামী লীগের কোন নেতা কর্মীদের বাসা বাড়ি ভাঙচুর হয় নাই। বিগত ১৭ বছরে আমার বাসা ১৭ বার ভাঙচুর করা হয়েছে। একাধিক মিথ্যা মামলায় আমি জেল খেটেছি। কিন্তু তারপরও প্রতিহিংসার রাজনীতি করি নাই।'

এমপি মোশাররফ বলেন, বর্তমান বিরোধী দল জামাত, এনসিপি তিনটি রোড মার্চ করেছে। তাদের কর্মসূচিতে কোন হামলা হয় নাই। আমাদের নেতা তারেক রহমান নির্বাচনের পরে পরাজিত নেতাদের বাসায় ফুল, মিষ্টি নিয়ে গেছেন। কারণ তাঁর চিন্তা চেতনায়, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গড়বো দেশ।

উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ূন সিকদারের সভাপতিত্বে সভায়  অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি,  জেলা বিএনপি'র সদস্য মোস্তাক আহমেদ পিনু, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, কলাপাড়া পৌর বিএনপি'র সভাপতি গাজী মো. ফারুক, কুয়াকাটা পৌর বিএনপি'র সভাপতি আবদুল আজিজ মুসল্লী প্রমূখ। 

এর আগে এমপি মোশাররফের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি শান্তি মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ যোগ দেয়। - গোফরান পলাশ