News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

ভারতে ভোটার তালিকার সংশোধন (SIR) মুসলিম গণহত্যার পথ প্রশস্ত করছে

রাজনীতি 2026-11-18, 11:19pm




ভারতে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR)-এর নামে দেশজুড়ে পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম নাগরিকের নাম বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছে মুসলিম ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটি।

আজ এক যৌথ বিবৃতিতে মুসলিম ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি  খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহান মাহমুদ বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে যে, ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম কর্তন করা হয়েছে, যার একটি বিশাল অংশই মুসলিম উম্মাহর অবিচ্ছেদ্য অংশÑভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। এটি কোনো সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং তাদের নিজ ভূমিতে পরবাসী করার এক গভীর নীলনকশা।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, মুসলিম জাতিসত্তা ও ঈমানি  জায়গা থেকে বিশ্বের যেকোনো প্রান্তে নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও আদর্শিক দায়িত্ব। ইতিহাসের পাতায় গুজরাটসহ ভারতের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু মুসলিমদের ওপর চালানো নৃশংস সহিংসতা ও গণহত্যার ক্ষত এখনো শুকায়নি। বর্তমান শাসকগোষ্ঠী ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বৈধ নাগরিকদের রাষ্ট্রহীন করার মাধ্যমে মূলত আরেকটি ভয়াবহ মানবিক বিপর্যয় ও মুসলিম গণহত্যার পথ প্রশস্ত করছে।

মুসলিম ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ দ্ব্যর্থহীন ভাষায় জানান, সংখ্যালঘু মুসলিমদের সাংবিধানিক অধিকার, আত্মপরিচয় ও ভোটাধিকার হরণের এই ঘৃণ্য চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে এবং বাদ পড়া সকল বৈধ ভোটারের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। একইসাথে, এই চরম মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ব মুসলিম নেতৃত্ব, জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার  নীরবতা ভেঙে অবিলম্বে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়। - প্রেস বিজ্ঞপ্তি, -  মুসলমি ছাত্র ফেডারেশন