News update
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাজনীতি 2026-11-14, 11:20pm

nusraat_taabaassumer_baabaar_biruddhe_maamlaa-27edf92cb901e37af28f8a6f4f224ec81794676817.jpg




কুষ্টিয়ার দৌলতপুরে জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাবা মো. আব্দুল হালিম ওরফে টমের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় আব্দুল হালিম টমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিম টমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিল মূলে ক্রয় করেন ইদ্রিস আলী (৬৭)। পরে জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন তিনি। তবে ওই জমি দখলের উদ্দেশ্যে আব্দুল হালিম টম বিভিন্ন সময়ে লোকজন নিয়ে তাকে উচ্ছেদ, মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন ইদ্রিস।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে ইদ্রিস আলী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় আব্দুল হালিম টমসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন লাঠি, লোহার রড, হাতুড়ি, হাঁসুয়া, রামদা ও হাতকুড়াল নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। পরে আব্দুল হালিম টমের নির্দেশে অন্যরা বাড়িঘর ভাঙচুর শুরু করেন বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বসতঘরের বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করেন। এ সময় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালশিরার জখম হয় এবং পরে তারা স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন।
এ ছাড়া বসতঘর থেকে তিনটি খাট ও ১০ বান টিন, যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা, জোরপূর্বক লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ইদ্রিস আলী। যাওয়ার সময় অভিযুক্তরা ওই জমির আশপাশে তাদের দেখলে পুরো পরিবারকে হত্যা ও গুম করার পাশাপাশি মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
ইদ্রিস আলীর অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে উল্টো ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আব্দুল হালিম টম তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন এবং ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি জানতে পারেন, তার কেনা জমিটি আব্দুল হালিম টম তার মেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে দখলে রেখেছেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, জমি নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় জড়িয়ে তাকে আবারও কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। এমনকি সম্প্রতি আব্দুল হালিম টমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা হতে পারে বলেও লোক মারফত জানতে পেরেছেন বলে দাবি করেন ইদ্রিস। বর্তমানে অভিযুক্তদের ভয়ে পরিবার নিয়ে নিজ এলাকা ছেড়ে শ্বশুরবাড়ি মশাউড়া গ্রামে আশ্রয় নিয়েছেন তিনি।
ইদ্রিস আলীর দাবি, অভিযুক্তদের প্রভাব এবং তৎকালীন পরিস্থিতির কারণে ঘটনার পরপরই থানা বা আদালতে যাওয়ার সাহস পাননি। পরে নতুন করে মিথ্যা মামলায় জড়ানোর আশঙ্কা তৈরি হলে আত্মীয়স্বজন ও স্থানীয়দের পরামর্শে তিনি থানায় এজাহার দেন। এজাহারে ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় কয়েকজনের নামও উল্লেখ করেছেন তিনি।
ইদ্রিস আলী বলেন, আমার নিজের আর কোনো জমি নেই, এখন অন্যের জমিতে বসবাস করি। আমি ন্যায়বিচারের আশায় থানায় মামলা করেছি এবং ঘটনার সুষ্ঠু বিচার চাই।
মামলায় আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম বলেন, মামলার বিষয়টি আমার জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না এবং এলাকায় তার অনেক মানুষের সঙ্গে বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক বলে জানি।
আব্দুল হালিম আরও বলেন, ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটা বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় পড়ে এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী। এ ব্যাপারে আমি এখনো কিছুই জানি না।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলার বাদী ইদ্রিস আলী সশরীরে দৌলতপুর থানায় এসে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


অপরাধ আইন ও বিচার দুর্ঘটনা সুখবর অন্যান্য হাত বাড়িয়ে দাও মৃত্যুবার্ষিকী শোক কুলখানি চেহলাম নিখোঁজ শ্রাদ্ধ বাংলাদেশ অন্যান্য সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা  সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া ২১:২৫, ১৪ নভেম্বর ২০২৬        সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও তার বাবা। ফাইল ছবি কুষ্টিয়ার দৌলতপুরে জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাবা মো. আব্দুল হালিম ওরফে টমের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। আজ শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় আব্দুল হালিম টমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিম টমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিল মূলে ক্রয় করেন ইদ্রিস আলী (৬৭)। পরে জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন তিনি। তবে ওই জমি দখলের উদ্দেশ্যে আব্দুল হালিম টম বিভিন্ন সময়ে লোকজন নিয়ে তাকে উচ্ছেদ, মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন ইদ্রিস। Advertisement এজাহারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে ইদ্রিস আলী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় আব্দুল হালিম টমসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন লাঠি, লোহার রড, হাতুড়ি, হাঁসুয়া, রামদা ও হাতকুড়াল নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। পরে আব্দুল হালিম টমের নির্দেশে অন্যরা বাড়িঘর ভাঙচুর শুরু করেন বলে অভিযোগে বলা হয়েছে। Advertisement Advertisement অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বসতঘরের বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করেন। এ সময় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালশিরার জখম হয় এবং পরে তারা স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। Advertisement এ ছাড়া বসতঘর থেকে তিনটি খাট ও ১০ বান টিন, যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা, জোরপূর্বক লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ইদ্রিস আলী। যাওয়ার সময় অভিযুক্তরা ওই জমির আশপাশে তাদের দেখলে পুরো পরিবারকে হত্যা ও গুম করার পাশাপাশি মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। Advertisement ইদ্রিস আলীর অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে উল্টো ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আব্দুল হালিম টম তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন এবং ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি জানতে পারেন, তার কেনা জমিটি আব্দুল হালিম টম তার মেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে দখলে রেখেছেন। Advertisement এজাহারে আরও অভিযোগ করা হয়, জমি নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় জড়িয়ে তাকে আবারও কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। এমনকি সম্প্রতি আব্দুল হালিম টমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা হতে পারে বলেও লোক মারফত জানতে পেরেছেন বলে দাবি করেন ইদ্রিস। বর্তমানে অভিযুক্তদের ভয়ে পরিবার নিয়ে নিজ এলাকা ছেড়ে শ্বশুরবাড়ি মশাউড়া গ্রামে আশ্রয় নিয়েছেন তিনি। ইদ্রিস আলীর দাবি, অভিযুক্তদের প্রভাব এবং তৎকালীন পরিস্থিতির কারণে ঘটনার পরপরই থানা বা আদালতে যাওয়ার সাহস পাননি। পরে নতুন করে মিথ্যা মামলায় জড়ানোর আশঙ্কা তৈরি হলে আত্মীয়স্বজন ও স্থানীয়দের পরামর্শে তিনি থানায় এজাহার দেন। এজাহারে ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় কয়েকজনের নামও উল্লেখ করেছেন তিনি। ইদ্রিস আলী বলেন, আমার নিজের আর কোনো জমি নেই, এখন অন্যের জমিতে বসবাস করি। আমি ন্যায়বিচারের আশায় থানায় মামলা করেছি এবং ঘটনার সুষ্ঠু বিচার চাই। মামলায় আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম বলেন, মামলার বিষয়টি আমার জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না এবং এলাকায় তার অনেক মানুষের সঙ্গে বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক বলে জানি। আব্দুল হালিম আরও বলেন, ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটা বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় পড়ে এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী। এ ব্যাপারে আমি এখনো কিছুই জানি না। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলার বাদী ইদ্রিস আলী সশরীরে দৌলতপুর থানায় এসে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।