News update
  • Two parties join hands to create unrest in country: PM     |     
  • PM Urges People of All Faiths to Build Desired Bangladesh     |     
  • Bangladesh Moves to Tap Vast Potential of Blue Economy     |     
  • Five-Day Holiday Rush: Crowds Swamp Dhaka Bus Terminals     |     
  • Dhaka Ranks Seventh Among 126 Cities on Tuesday     |     

হাজার ডিসেম্বর চলে যাবে, হাসিনা ফিরবেন না: রাশেদ খাঁন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-10-20, 10:19pm

img_20261020_221907-fc31338d2d35e72611a91499ca2cf3551792513160.jpg




হাজার ডিসেম্বর চলে গেলেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এ সময় রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগ এদেশে গণহত্যা চালিয়েছে। বাংলাদেশে ফিরে তাদের আর রাজনীতি করার সুযোগ নেই। ৫ আগস্ট দেশবাসী আওয়ামী লীগকে চূড়ান্তভাবে বিদায় জানিয়েছে, আর কখনোই তাদের এদেশে স্বাগত জানানো হবে না।

তবে বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের নতুন প্রেম শুরু হয়েছে বলে দাবি করে তিনি বলছিলেন, ‘তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে বিএনপি।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ‘হিন্দু মানে দাঁড়িপাল্লা’ বলে যে বক্তব্য দিয়েছিলেন সনাতন ধর্মের মানুষ তা প্রত্যাখ্যান করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক সহকারী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, ইসরাইল হোসেন জীবন প্রমুখ।