News update
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     
  • Trump welcomes Xi in Washington as US-China trade truce extended     |     
  • Prevention at heart of govt’s healthcare reform: PM     |     
  • Death toll rises to 11 following typhoon-induced downpours in Japan     |     

মুসলিম লীগের আধিপত্যবাদবিরোধী ৪৭-এর ধারাবাহিকতাতেই ২৪-এর ৩৬ জুলাই

রাজনীতি 2026-08-05, 11:15pm

muslim-league-rally-was-held-on-wednesday-marking-july-mass-upsurge-day-on-wednesday-9e94d55c2b2717bb3e60e7e495078d901785950152.jpeg

Muslim League rally was held on Wednesday marking July Mass Upsurge Day on Wednesday.



৩৬ জুলাইয়ের বিজয় ও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ আজ বেলা ১১টায় পল্টন, বিজয়নগর ও কাকরাইল এলাকা প্রদক্ষিণ করে বিজয়নগরে মিছিল সমাপ্ত করে। মিছিলপূর্ব সমাবেশে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবেইদা কাদের চৌধুরী ১৪০০ শহীদ ও কয়েক হাজার নির্যাতিত তরুণের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে বলেন, মুসলিম লীগের নেতৃত্বে ১৯৪৭ সালের আধিপত্যবাদবিরোধী স্বাধীনতার যে ধারা সূচিত হয়েছিল, ২০২৪ সালের ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান সেই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ। কিন্তু স্বাধীনতার প্রতিটি অর্জনের পরই আধিপত্যবাদী শক্তি ও তাদের দেশীয় ক্রীড়ানকরা জাতীয় ঐক্য বিনষ্ট করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করেছে।

তিনি বলেন, ৩৬ জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারী সরকারি দল, প্রধান বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক শক্তি সরকারের ছয় মাস পূর্ণ না হতেই একে অপরের বিরুদ্ধে অশালীন বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগে জড়িয়ে পড়েছে। এ ধরনের বিভাজন পরাজিত শক্তির জন্য সুযোগ সৃষ্টি করতে পারে। জাতীয় ঐক্য বিনষ্ট হলে অতীতের মতো তারাই আবার মাথাচাড়া দিয়ে উঠবে। তাই সরকার ও বিরোধী দলসহ সকল গণতান্ত্রিক শক্তিকে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি সরকারি দল ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে দেশ, গণতন্ত্র ও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। কোনো অবস্থাতেই যেন ফ্যাসিস্ট সরকারের দোসর ও পরাজিত শক্তি নতুন করে ষড়যন্ত্রের সুযোগ না পায়।

সমাবেশে বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক এস.আই. ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, আব্দুল খালেক, খন্দকার জিয়াউদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি