News update
  • Rohingya Crisis: Global Community Urges Long-Term Strategy     |     
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     

সমুদ্র থেকে লাইটার জাহাজে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ

মৎস 2025-12-01, 1:04am

hilsa-have-jumped-on-a-lighter-vessel-in-the-bay-of-bengal-577ef8b2e9e8ff11168fc5e651ab4e261764529459.jpg

Hilsa have jumped on a lighter vessel in the Bay of Bengal.



পটুয়াখালী: বঙ্গোপসাগরের গভীরে চলছিলো কয়লাবাহী এমভি কেএসএল গ্লাডিটর নামের একটি লাইটারেজ জাহাজ। আর এমন সময় ওই জাহাজে সাগর থেকে লাফিয়ে উঠলো মনকে মন ইলিশ। পরে আবার ইলিশ গুলো লাফিয়ে সাগরে পড়ে গেলেও সেখান থেকে ৩ মন ইলিশ সংগ্রহ করেছেন ওই জাহাজের শ্রমিকরা।

এ এঘটনার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িছে পড়ে। আশ্চর্য এ ঘটনাটি গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়ার ৭০ কিলোমিটার গভীরে ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন। তিনি জানান, তারা কায়লাবাহী জাহাজটি নিয়ে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দিকে আসছিলেন। এর আগে তারা কোনদিন এমন অবিশ্বাস্য ঘটনার স্বাক্ষী হননি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অপু সাহা বলেন, যখন সমুদ্রে বা নদীতে ইলিশের ঝাঁক চলে আসে তখন কোন জাহাজ বা ইঞ্জিনচালিত কোন যান ইলিশের ঝাঁকের সামনে পড়লে এরকমের ঘটনা ঘটে। আমিও তার বাস্তব স্বাক্ষী। এ থেকে বুঝা যাচ্ছে সাগরে পর্যাপ্ত ইলিশ রয়েছে। - গোফরান পলাশ