News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ১শ’৮৫ কেজি ওজনের পাখি মাছ

মৎস 2022-09-15, 7:46pm

kalapara- a fish weighing 185 kg has been caught in the net of a fisherman in kuakata



পটুয়াখালী: কুয়াকাটা  সংলগ্ন বঙ্গোপসাগরে জাহাঙ্গীর মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১শ‘ ৮৫ কেজি ওজনের ১ টি পাখি মাছ বা সেইল ফিস। এটির দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ দেড় ফুট। 

বুধবার রাতে বঙ্গোপসাগরে এ মাছটি ধরা পড়ে। পরে বৃহস্পতিবার  দুপুরে বিক্রির উদ্দেশ্যে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন ওই ছেলে। উপকূলীয় এলাকায় এ মাছের চাহিদা না থাকায় মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামের এক মাছ ব্যবসায়ী। 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এমাছ সাধারনত গভীর সাগরে বিচরন করে। এ মাছ দ্রুতগামী ও সাধারণত বেশি ওজনের হয়। এমাছ সচরাচর ধরা পড়েনা। - গোফরান পলাশ