News update
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     
  • Over 1.6 Million Pilgrims Gather at Sacred Arafat     |     

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈ দের নামাজ আদায়

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2026-05-27, 2:58pm

rterytyrtyrt-8abef030acfe0dc0b5c13d59480bfd421779872281.jpg




পবিত্র ঈ দুল আজহার প্রথম দিনে ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈ দের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। 

যুদ্ধ ও উত্তেজনার আবহের মধ্যেও বুধবার (২৭ মে) মুসলিমরা ঈ দের জামাতে অংশ নিতে ভিড় করেন মসজিদের চত্বরজুড়ে। এদিকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আবারও আলোচনায় এসেছে ইসরায়েল-গাজা পরিস্থিতি।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, পবিত্র ঈ দুল আজহার চার দিনের ছু টির প্রথম দিন বুধবার দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের চারপাশের চত্বর মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। সেখানে হাজারো মুসলিম ঈ দের নামাজ আদায় করেন।

ঈ দুল আজহা মূলত মহান আল্লাহর নির্দেশে হজরত ইবরাহিম (আ.)-এর নিজের সন্তানকে কু রবানি করার প্রস্তুতির স্মরণে পালিত হয়। খ্রিস্টান ও ইহুদিদের কাছেও তিনি আব্রাহাম নামে পরিচিত। এই দিনে মুসলমানরা পশু কো রবানি করেন এবং সেই মাং স সমাজের দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করেন।

সলিম ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ এই উ ৎসব এমন এক সময়ে পালিত হচ্ছে যখন গত বছরের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের ঘটনা ঘটছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় ৮৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এছাড়া আহত হয়েছেন আরও ২ হাজার ৬৪৫ জনের বেশি মানুষ। এই যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্য ছিল ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ওই যুদ্ধে ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এ ছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ। যুদ্ধের ফলে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।