News update
  • Trump reviews peace plan; UN calls for Hormuz to reopen     |     
  • SC upholds Ex-Chief Justice Khairul Haque’s bail in 5 cases     |     
  • Rosatom DG Alexey Likhachev meets PM Tariqur Rahman     |     
  • White House says Iran’s new proposal to end war ‘being discussed’     |     

কলাপাড়ায় ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

মাদকদ্রব্য 2026-04-05, 7:11pm

four-arrested-in-kalapara-along-with-12kg-hasish-db848a6e61bb863856eea01ff9d08bf21775394663.jpg

Four arrested in Kalapara along with 12kg hasish



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ১২ কেজি গাঁজাসহ এক নারী সহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে মহিপুর থানা পুলিশের অভিযান এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ রফিক হাওলাদার (৪২), মোঃ কুদ্দুস হাওলাদার (৩৫), উভয় পিতা-মৃত হাসেম হাওলাদার, সাং-বিপিনপুর, মহিপুর ইউনিয়ন, থান- মহিপুর। এছাড়া মোঃ শাহ আলম (২০) ও মোসাঃ শারমিন বেগম (১৯), উভয় পিতা-মৃত আলম গাজী, সাং-নওয়াপাড়া, ইউপি লালুয়া, থানা কলাপাড়া, জেলা পটুয়াখালী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। - গোফরান পলাশ