News update
  • PM Tarique Makes Surprise Visit to SPARRSO     |     
  • Argentina Beat Jordan 3-1 to Top Group J     |     
  • 12 Chinese companies interested to invest over $9bn in Bangladesh     |     
  • BNP govt solved Rohingya crisis twice before, will do so again: FM     |     
  • Venezuela earthquakes kill 920, tens of thousands missing     |     

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-10-06, 3:04pm

treterrwerwe-0fd843660aa0ac89c7b4f65ec6b0bcdd1759741463.jpg




ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রতিষ্ঠানগুলোর (এসএমই) জন্য বিদেশি লেনদেন ও ব্যবসায়িক খরচ সহজ করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বছরে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠাতে পারবেন এসএমই উদ্যোক্তারা।

এ বিষয়ে নির্দেশনা দিয়ে রোববার (৫ অক্টোবর) একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, এসএমই খাতের ব্যয়ের জন্য রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেল বা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাঠানো যাবে। তবে শর্ত হলো— সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই এসএমই ফাউন্ডেশনে নিবন্ধিত হতে হবে।

একইসঙ্গে ব্যাংকগুলোকে ‘এসএমই কার্ড’ নামে একটি রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান চাইলে তাদের মনোনীত কর্মকর্তার নামে এই কার্ড নিতে পারবে। প্রাথমিকভাবে এই কার্ডে সর্বোচ্চ ৬০০ ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে, যা অনলাইনে চলতি প্রকৃতির ব্যাবসায়িক খরচ পরিশোধে ব্যবহার করা যাবে।

তবে, ব্যাংকিং চ্যানেল ও কার্ড— দুই মাধ্যমে মিলিয়ে বার্ষিক মোট প্রেরণ সীমা তিন হাজার মার্কিন ডলারের বেশি হতে পারবে না।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে এসএমই খাতের উদ্যোক্তারা এখন আন্তর্জাতিক লেনদেনে আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্তভাবে কাজ করতে পারবেন। এটি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের বৈদেশিক ব্যাবসা সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা তাদের।আরটিভি