News update
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     

গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2026-11-15, 9:19am

img_20261115_091730-5d1ff09e330208de86b2c2624fc3e6091794712788.jpg




গেল দশ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ। এটি মূল্যস্ফীতি বৃদ্ধি অন্যতম কারণ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

 রাজধানীর একটি হোটেলে ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এ এসব কথা বলেন তিনি।

বৈশ্বিক ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, বিনিয়োগ সম্প্রসারণ ও জ্বালানি নিরাপত্তার কৌশল নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়

সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ: সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’।

গভর্নর বলেন, গেল দশ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ। এটি মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ। বাণিজ্যিক ব্যাংকগুলোকে চাইলে কম দামে আমদানিকারকদের ডলার সরবরাহ সম্ভব

তিনি বলেন, বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি না বাড়ার এক অন্যতম কারণ উচ্চ সুদহার— এমন মন্তব্য করে আগামীতে নীতি সুদহার কমানোর ইঙ্গিত দেন গভর্নর। এছাড়া যেকোনো উপায়ে বন্ধ কল-কারখানা সচল করার তাগিদ দেন ব্যাংকগুলোকে।

অর্থায়নের সঙ্গে সঙ্গে বিনিয়োগের আরেকটি বড় বাধা হচ্ছে জ্বালানি সমস্যা। অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আপাতত দেশে গ্যাস ও বিদ্যুতের সংকটের আশঙ্কা নাই। প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী বছরের জন্যও।