News update
  • BATEXPO 2026 to showcase Bangladesh’s transformed RMG sector     |     
  • Saudi Remittance Rises 38% as UAE, Malaysia Inflows Fall     |     
  • Dhaka Ranks World’s Most Polluted City Today     |     
  • November 7 Declared a Public Holiday Every Year     |     
  • LPG Shortage, Overcharging Hit Consumers Across Dhaka     |     

৬ দিন অনলাইন ও এটিএম সেবা বন্ধ থাকছে ৩০ ব্যাংকের

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2026-10-06, 7:46am

ettiem-68c3edb137844b348bb7396af3314dd51791251165.jpg




প্রযুক্তিগত নিরাপত্তা জোরদার ও অবকাঠামো আধুনিকায়নের কাজের কারণে দেশের ৩০টি ব্যাংকের অনলাইন, এটিএম ও কার্ডভিত্তিক সেবা টানা ছয় দিন বন্ধ থাকছে। আইটি কনসালট্যান্টস লিমিটেডের (আইটিসি) কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এই সেবা ব্যাহত হবে।

বন্ধ থাকা এসব ব‍্যাংক হলো- অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ওয়ান ব‍্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, ব‍্যাংক আল-ফালাহ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, নিরাপদ ও উন্নত ব্যাংক সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের মাইগ্রেশনের কাজ চলছে। এর প্রভাবে আইটিসি তালিকাভুক্ত ব্যাংকগুলোর সেবা সাময়িক বন্ধ থাকবে। এমন সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলোর কর্তৃপক্ষ। তবে ব্যাংকগুলো বন্ধ রাখার এ সিদ্ধান্ত ব্যাংকগুলোর নিজেদের উদ্যোগে নিয়েছে।