News update
  • Germany wakes up to 'unsettling' AfD victory     |     
  • Sevn dead in Delhi building collapse     |     
  • Govt to give honorarium for priests     |     
  • Road crashes claim 481 lives in August alone     |     
  • BNFS Hosts Candlelight Vigil For Nepal Flood Victims     |     

সম্মিলিত ইসলামী ব্যাংকে চার কার্যদিবসে ৭৪ হাজার আবেদন, আমানত ফেরত শুরু

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2026-09-07, 3:02pm

img_20260907_150435-8258f2b567d1f8a2da3268e3676ac38f1788771898.png




সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আজ সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে তাদের আমানত ফেরত নিতে পারছেন।

এজন্য গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল আবেদন গ্রহণ, যা গতকাল রোববার পর্যন্ত চলে।

বিভিন্ন সমস্যায় জর্জরিত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ থেকে আমানত ফেরত নিতে মোট ৭৪ হাজার ২২১টি আবেদন জমা পড়ে।

মোট তিন হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করা হয়।