News update
  • US Supreme Court Voids Donald Trump Global Tariffs     |     
  • India looks forward to engaging with new govt in Bangladesh     |     
  • No more running after doctors, services to reach doorsteps     |     
  • ‘Revolutionary’ shift in economy, stock market soon: Amir Khashru     |     
  • Stocks end week sharply lower as DSE, CSE indices tumble     |     

বাবাকে নিয়ে ফেসবুকে যা বললেন জায়মা রহমান

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-02-20, 8:58pm

taarek_jaayymaa-355a15d7a7ca0fed58638a28d1f49ae81771599511.jpg

ছবি : জায়মা রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া



বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ছোটবেলার স্মৃতিচারণা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৬ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে জায়মা রহমান লেখেন, ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন, যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।

জায়মা রহমান আরও লেখেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর (তারেক রহমান) গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।