News update
  • Eight Killed in Landslides at Rohingya Camps     |     
  • Govt Unveils Farm Reform Plan to Boost Food Security     |     
  • England defeat Mexico 3-2 to reach World Cup quarter-finals     |     
  • Haaland knocks Brazil out of World Cup as Norway reach quarters     |     
  • A black poa fish sold for 50 thousand     |     

ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2026-05-18, 10:01pm

d19083712363202a6a0abfaf7b322d6499f8ecf60a966ce4-00faa6d69267cc86f61a4d84142c94011779120092.jpg




ঝিনাইদহ সদর ও শৈলকুপায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১৮ মে) বিকেলে সদরের মায়াধপুর ও শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন: কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দি গ্রামের দিনমজুর আসাদুল ইসলাম (৪০) ও শৈলকুপা উপজেলার দামুদকিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন (৪৫)।

এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।

জানা যায়, সদর উপজেলার মায়াধরপুর গ্রামের মাঠে কাজ করছিলেন দিনমজুর আসাদুল ইসলাম। বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে বিকেলে ঝড় শুরু হলে শৈলকুপার দামুকদিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন বাড়ির পাশের একটি বাগানে আম কুড়াতে যান। সেসময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এ ছাড়াও ঝিনাইদহ সদরের নারিকেলবাড়িয়া ও শৈলকুপার লাঙ্গলবাধ এলাকায় বজ্রপাতে নারীসহ আহত হয়েছেন আরও তিনজন।