News update
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     

‘লোডশেডিং শিগগিরই স্বাভাবিক হবে’

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2023-06-02, 11:33pm




প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, তাপপ্রবাহের পাশাপাশি বিদ্যুতের আসা-যাওয়ার মধ্যে বেড়েছে জনভোগান্তি। গত কয়েক দিনে ঘন ঘন লোডশেডিংয়ে নগর থেকে গ্রাম সবখানেই প্রভাব পড়েছে। তবে শিগগিরই এ অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন কালে এ কথা জানান তিনি।

লোডশেডিংয়ের বিষয়টি আন্তর্জাতিক সমস্যার সঙ্গে জড়িত দাবি করে তিনি বলেন, বিদ্যুতের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে। এটি আন্তর্জাতিক সমস্যা। তবে কয়েক দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হবে।তথ্য সূত্র আরটিভি নিউজ।

দ্রুতই পায়রা বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জানিয়ে তিনি আরও বলেন, আগামী ১০ দিনের মধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্র চালু হবে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ বাড়বে। কমবে ভোগান্তি।

তীব্র গরমে নাজেহাল দেশের মানুষ। সেই সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিংয়ের ভোগান্তি। গরমে এসি ও ফ্যানের ব্যবহার বেড়ে যাওয়ায় বেড়েছে বিদ্যুতের ব্যবহারও। ফলে বেড়েছে লোডশেডিং। রাজধানীতে কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য লোডশেডিং হলেও রাজধানীর বাইরে জেলা শহর ও গ্রামে প্রায় আট ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।