News update
  • AI changing the way we think. Will we notice in time     |     
  • Bangladesh Urges Thailand to Buy More Pharma, Jute Products     |     
  • 6 Die in Lightning Strike at Pabna Wetland     |     
  • 2 children die with measles symptoms     |     
  • Bangladesh Gets Three More Years to Prepare for LDC Graduation     |     

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-03-10, 5:07pm

rertwerewrwe-fb80fda7488af1a5ef1169cb339cb53d1773140851.jpg




গ্রাহকদের জন্য “রবি ওয়াইফাই কিনলেই ঈদ হবে হাইফাই” নামে একটি আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে রবি আজিয়াটা পিএলসি। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় মোট ৬টি সাপ্তাহিক পর্বের অনলাইন কুইজে অংশ নিয়ে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। 

সঠিক উত্তরের সংখ্যা এবং উত্তর দেওয়ার সময়য়ের ওপর ভিত্তি করে বিজয়ী নির্ধারণ করা হবে। টাই হলে দ্রুত উত্তরদাতা অগ্রাধিকার পাবেন। প্রতি সপ্তাহে মোট ২৭ জন বিজয়ী নির্বাচিত হবেন। ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি পাবেন ৩ জন; পাশাপাশি রয়েছে ৫,০০০ থেকে ১,০০০ টাকার শপিং ভাউচার। 

ক্যাম্পেইন চলাকালে নতুন রবি ওয়াইফাই ডিভাইস কিনে সফলভাবে ইনস্টলেশন এবং প্রথম মাসের রিচার্জ করার পর সংশ্লিষ্ট সপ্তাহ শেষে এসএমএস-এর মাধ্যমে পাওয়া লিংক ব্যবহার করে অনলাইন কুইজে অংশ নিতে পারবেন গ্রাহকরা। কুইজে রবি ওয়াইফাইয়ের অফার ও ফিচার সম্পর্কিত ৩/৪টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় সংযোগটি সক্রিয় রাখতে হবে। 

নির্দিষ্ট সপ্তাহের কুইজে অংশ নিতে ইনস্টলেশন ও প্রথম রিচার্জ একই সপ্তাহে সম্পন্ন করতে হবে। ভিন্ন সপ্তাহে রিচার্জ সম্পন্ন হলে গ্রাহক রিচার্জ-সম্পন্ন হওয়া সপ্তাহের কুইজে অন্তর্ভুক্ত হবেন। 

ক্যাম্পেইন অনুযায়ী, ১৫-২১ ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ, ২২-২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ, ১-৭ মার্চ তৃতীয় সপ্তাহ, ৮-১৪ মার্চ চতুর্থ সপ্তাহ, ১৫-২৩ মার্চ পঞ্চম সপ্তাহ এবং ২৪-৩১ মার্চ ষষ্ঠ সপ্তাহ হিসেবে বিবেচিত হবে। প্রতি সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে পরবর্তী সপ্তাহে। বিজয়ী হলে নাম, ছবি বা ভিডিও এবং কুইজ-সম্পর্কিত তথ্য ক্যাম্পেইন পরিচালনা ও প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।