News update
  • নিম্নচাপ: কলাপাড়া উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত     |     
  • Indices edge up on DSE, CSE but turnover declines on Monday     |     
  • Parliament to resume session on Tuesday after 7-day recess     |     
  • Inflation Falls to 9.16% in June as Food Prices Ease     |     

সোনালী ব্যাংক লিমিটেড-এর ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য সুরক্ষিত সংযোগ প্রদান করছে এক্সেনটেক

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-05-18, 9:54pm

img_20260518_215259-d2da5e6adcef212a7d3ad32944a0406f1779119686.jpg




সরকারের “কৃষক কার্ড” উদ্যোগ বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে এক্সেনটেক পিএলসি। পরীক্ষামূলক এই কর্মসূচিতে নিরাপদ ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে সেখানে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হয়েছে। পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের মাধ্যমে কৃষকরা সহজে বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারছেন। এসব মেশিনে ডুয়াল সিম ব্যবহারের ফলে গ্রাম ও শহরতলির এলাকাতেও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাচ্ছে।

প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে প্রায় ২২ হাজার কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে। ধাপে ধাপে সারা দেশে কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের।  

রবি আজিয়াটা পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক এই সেবার একটি অংশ বাস্তবায়নে সোনালী ব্যাংককে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। এক্সেনটেক ‘রবি সিকিউর কানেক্ট’ সেবার মাধ্যমে পরিচালিত নিরাপদ সংযোগ কাঠামোতে সলিউশনটি বাস্তবায়ন করেছে। এর ফলে পুরো নেটওয়ার্কজুড়ে এনক্রিপ্টেড, নির্ভরযোগ্য ও উচ্চ সক্ষমতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হয়েছে, যা নিরাপদ লেনদেন ও দ্রুত সেবা প্রদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে এক্সেনটেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আদিল হোসেন নোবেল বলেন, “সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগে সোনালী ব্যাংককে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশের তৃণমূল পর্যায়ে নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে পারছি, যা কৃষকের জন্য উপকার বয়ে আনবে। এটি বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”