News update
  • Rooppur NPP: Rosatom installs automated control system at Unit-1     |     
  • Mount Everest season opens late, despite huge ice block, high travel costs     |     
  • 2 more children die with measles-like symptoms in Sylhet     |     
  • Dhaka again ranks world’s most polluted city Friday morning     |     
  • Speed up nationality verification for ‘illegal’ migrants: Delhi     |     

বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম, লিটারে কত?

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-03-01, 6:39pm

iuyutytytrt-11cf7c0db3824e0dd838a57a9e76e0361772368775.jpg




রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়েছে। আজ থেকে নতুন এই বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে।

ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সই করা এক অফিস আদেশে এই দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়।

আদেশে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা ওয়াসার ‘কর্মসম্পাদন সহায়তা কমিটি’র ১৪তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

মূলত বুথগুলোর অপারেশন ও মেনটেনেন্স (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) খরচ বেড়ে যাওয়ায় পানির দাম ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ) থেকে বাড়িয়ে ১ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি লিটার ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছিল।