News update
  • A New Arms Race is Threatening to Take-off—Now in Outer Space     |     
  • Equality ‘ends at doors of Security Council’, Kenya’s Ruto at UNGA     |     
  • কলাপাড়ায় প্রাথমিক শিক্ষায় হ-য-ব-র-ল      |     
  • BDRCS and IFRC scale up dengue response to reach 300,000 people     |     
  • World leaders approve new declaration to tackle rising sea levels     |     

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৬৫ বিলিয়ন ডলার

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-09-10, 7:08am

dollar-33c381af2d1e41fe40556f1663244b341757466532.jpg




দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশের রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন জানান, আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫৭৫ কোটি চার লাখ ৬০ হাজার ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৬৫ কোটি ৯৮ লাখ ডলারে।

এর আগে চলতি বছরের দুই মাসের (জুলাই-আগস্ট) এশিয়ান ক্লিয়ারিং (আকু) ইউনিয়নের বিল ১৫০ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে গত রোববার। পরে ওইদিন দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দাঁড়িয়েছিল দুই হাজার ৫৩৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের দাঁড়িয়েছে তিন হাজার ৩০ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ডলার। কিন্তু গত ৩ সেপ্টেম্বর রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৬৪৫ কোটি ৬০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১৪৩ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার।

এর আগে গত ২ সেপ্টেম্বর  রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৬৩৯ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ডলার ছিল। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১৩৮ কোটি ৮১ লাখ ২০ হাজার ডলার। গত ২৮ আগস্ট  রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৬১৯ কোটি ১২ লাখ ৪০ হাজার ডলারে। এদিন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১১৮ কোটি ৭১ লাখ ৩০ হাজার ডলার। এছাড়া গত ২৪ আগস্ট  রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৫৮৭ কোটি ২৭ লাখ ৫০ হাজার ডলার। এদিন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৮৬ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার।