News update
  • Two-day ‘Nazrul Dance Festival 2026’ underway at BSA     |     
  • MPO-listed teachers’ eligibility for local polls rests with EC: Shahe Alam     |     
  • How Ganges Treaty 1996 Missed Guarantee, Arbitration Clauses     |     
  • Saudi Arabia, Houthis trade strikes over Bab al-Mande     |     
  • Iraq seizes drone-launching pad used targeting Saudi oil pipeline     |     

কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত

গ্রীণওয়াচ ডেক্স ফুটবল 2023-12-05, 5:08pm

resize-350x230x0x0-image-250625-1701768685-83964e49b634c8dfff675b77dcca54d91701774483.jpg




আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। জুনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে মার্কিন মুলুকের ১০টি ছাড়াও উত্তর আমেরিকার ছয়টি দেশ এতে অংশগ্রহণ করবে। আর মেসির শহর ফ্লোরিডার মায়ামিতে হবে এই টুর্নামেন্টের ফাইনাল।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) জানিয়েছে, কোপা আমেরিকার ৪৮তম আসরের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের ১০টি প্রদেশের ১৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে আগামী ২০ জুন আটালান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ এবং ১৪ জুলাই ফ্লোরিডার মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ ডিসেম্বর) কনমেবল আরও জানিয়েছে, টেক্সাসের আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়াম, হাউস্টনের এনআরজি স্টেডিয়াম, এরিজোনা গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়াম ও নেভাডার লাস ভেগাসের অ্যালেগিয়ান্ট স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এ ছাড়া নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ও নর্থ ক্যারোলিনার শার্লোচে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে।

আসরের অন্য ভেন্যুগুলো হচ্ছে, টেক্সাসের অস্টিনের কিউ-টু স্টেডিয়াম, লস অ্যালেঞ্জলেসের সোফি স্টেডিয়াম, সান্টা ক্লারার লেভাই’স স্টেডিয়াম, ফ্লোরিয়ার অরলান্ডোর এক্সপ্লোরিয়া স্টেডিয়াম ও কানসাস সিটির চিলড্রেন্স মার্সি পার্ক স্টেডিয়াম।

গ্রুপ পর্বের ম্যাচগুলো ২০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৪ থেকে ৬ জুলাই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই ও তৃতীয় স্থান নির্ধারণী খেলা ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।

এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, প্রতিযোগিতার ধারা অনুযায়ী দুটি গ্রুপ পশ্চিম ও মধ্য প্রদেশে এবং বাকি দুই গ্রুপের দলগুলো পূর্ব ও মধ্য প্রদেশে খেলবে। প্রতিযোগিতা পূর্বাঞ্চলীয় এলাকার দিকে ধাবিত হবে। কোয়ার্টার ফাইনাল পশ্চিম ও মধ্য প্রদেশে এবং সেমিফাইনাল হবে পূর্বাঞ্চলীয় শহরে।

কোপা আমেরিকা সাধারণত দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হয়ে থাকে। এবার ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি যাচাইয়ে তা যুক্তরাষ্ট্রে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে।

কনমেবল সভাপতি ও ফিফার সহ-সভাপতি আলেহান্দ্রো ডোমিনগুয়েজ বলেছেন, এই দেশের ফুটবল পাগল সমর্থকদের জন্য কোপা আমেরিকা বাড়তি উদ্দীপনা যোগ করবে। এ কারণেই ম্যাচগুলো পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের লাখ লাখ সমর্থক এবারের এই আসর উপভোগের সুযোগ পাচ্ছে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মায়ামিতে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হবে। ২০২১ সালে স্বাগতিক ব্রাজিলকে ফাইনালে পরাজিত করে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তথ্য সূত্র আরটিভি নিউজ।