News update
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     
  • Over 1.6 Million Pilgrims Gather at Sacred Arafat     |     

অ্যাতলেতিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-01-09, 8:18am

resize-350x230x0x0-image-206561-1673219382-56b3458583127ee73a05c48e68c0488f1673230700.jpg




পুরো খেলায় বার্সেলোনাকে তুমুল চাপেই রেখেছিল অ্যাতলেতিকো মাদ্রিদ কিন্তু শেষ রক্ষা হয়নি। নিজেদের মাঠে বার্সার কাছে ১-০ গোলে হেরে গিয়েছে দলটি। এর মধ্য দিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল কাতালান ক্লাব বার্সেলোনা।

রোববার (৮ জানুয়ারি) রাতে অ্যাতলেতিকোর মাঠে বার্সার পক্ষে প্রথম গোলটি করেন উসমান দেম্বেলে। এরপর পুরো ম্যাচে বার্সাকে চাপে রাখলেও গোল আদায় করতে পারেনি ক্লাবটি।

বর্তমানে রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা।

এদিকে, ম্যাচে দুটি লাল কার্ড দেওয়া হয়েছে। রীতিমত কুস্তিগীরের মত মারামারি করে লালকার্ড দেখেন ফেরান তোরেস ও স্যাভিচ। তথ্য সূত্র আরটিভি নিউজ।