News update
  • ECNEC Eyes Tk 2,082cr Rural Road Maintenance Project     |     
  • Spain World Cup champions return home to royal welcome in Madrid     |     
  • Mozaffar to be tried under military law for Zia assassination: Salahuddin     |     
  • Bangladesh Reaffirms 2030 Road Safety Target of halving deaths     |     
  • Sylhet's DMT Safeway Hospital sealed off for 'lacking license'     |     

যেভাবে এখনও গোল্ডেন বুট জিততে পারেন মেসি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-07-19, 6:52pm

rtyrtyr65463-42daae806421b51f922973f6853b00f71784465548.jpg




শিরোপার পাশাপাশি বিশ্বকাপ ফাইনালে চোখ থাকবে আরেকটি দিকে। সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট কে পাবেন, তা নিয়ে আলোচনার শেষ নেই। আর্জেন্টিনা-স্পেন মহারণে তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে এটিও। গোল্ডেন বুটের লড়াইয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। একদিন আগেও এগিয়ে থাকা লিওনেল মেসিকে পুরস্কার জিততে হলে ফাইনালে বিশেষ কিছু করতেই হবে।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ফরাসি তারকা এমবাপ্পে নিজের গোলসংখ্যা ১০টিতে নিয়ে গেছেন। বুটের লড়াইয়ে তিনিই এখন শীর্ষে। সেমিফাইনাল পর্যন্ত ৮ গোল করা মেসি আছেন দ্বিতীয় স্থানে।

তবে, ফাইনালে শুধু জোড়া গোল করলেই মেসির হাতে গোল্ডেন বুট উঠবে না। কারণ, সেক্ষেত্রে দুজনের গোলসংখ্যা সমান ১০ হলেও ফিফার নিয়ম অনুযায়ী বিবেচনায় আনা হবে অ্যাসিস্ট। এমবাপ্পে ও মেসি দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা চারটি। অর্থাৎ মেসি যদি শুধু দুই গোল করেন, তাহলে গোল ও অ্যাসিস্ট দুই ক্ষেত্রেই সমতা থাকবে।

তখন বিবেচনায় আনা হবে কে কম মিনিট খেলেছেন। সেই হিসাবেও এগিয়ে আছেন এমবাপ্পে। ফলে শুধু দুই গোল করে মেসির পক্ষে ফরাসি ফরোয়ার্ডকে টপকে যাওয়া সম্ভব হবে না।

তাই গোল্ডেন বুট জিততে মেসির সামনে রয়েছে দুটি স্পষ্ট পথ। প্রথমটি হলো স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করা, যাতে গোলসংখ্যায় সরাসরি এমবাপ্পেকে ছাড়িয়ে যেতে পারেন। আর দ্বিতীয়টি হলো দুই গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট যোগ করা। সেক্ষেত্রে গোলসংখ্যা সমান হলেও অ্যাসিস্টে এগিয়ে থেকে তিনি গোল্ডেন বুট নিজের করে নিতে পারবেন।