News update
  • Iran Announces $30,000 Reward for Capturing US Troops     |     
  • China Scientists to Visit Iran to Explore Rare Earths     |     
  • DSCC to reduce trade licence renewal fees if NBR charges cut: Salam     |     
  • Democratisation of economy must for success of democracy: Khosru     |     
  • PM urges people to watch ‘confusion-makers,’ give fitting reply     |     

উনদাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারিয়ে নকআউট পর্বে জার্মানি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-21, 7:33am

cb0932b5248ed00f84ed13584372127310f3a37b3b222852-2a5e50eda4098379c6cfa386d868e43d1782005636.jpg




আইভরি কোস্টের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া জার্মানি দুর্দান্ত কামব্যাক করে জয় ছিনিয়ে এনেছে। উনদাভের জোড়া গোলে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মান শিবির।

ম্যাচের ৬৮ মিনিটে ডেনিজ উনদাভের গোলে সমতায় ফিরে জার্মানরা। নাদিম আমিরির পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। তারা দুজনেই বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন। শেষ মুহূর্তে যোগ করা সময়ে জয়সূচক গোলটিও করেন উনদাভ।

এর আগে প্রথম ম্যাচে কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দেয়া জার্মানি দ্বিতীয় ম্যাচের শুরুটা ভালো হয়নি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

টরন্টোয় ম্যাচের ৩০ মিনিটেই ১-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান শিবির। ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় আইভরি কোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেয়া শটে গোল করেন কেসি।

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির একটি গোল বাতিল করেছেন রেফারি। কাই হাভার্টজের গোলটি বাতিল করা হয়।

কাই হাভার্টজ ভেবেছিলেন, তিনি জার্মানির সমতাসূচক গোলটি করে ফেলেছেন। কিন্তু গোল উদ্‌যাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি।

হাভার্টজের শট জালে জড়ালেও রেফারি গোলটি বাতিল করেন। কারণ, তার কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হন।

তবে বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ চালিয়ে যায় নাগেলসম্যানের শিষ্যরা। ম্যাচের ফল নিজেদের করে নিতে একসঙ্গে তিনজন বদলি খেলোয়াড়কে মাঠে নামান জার্মান বস।

তবে দ্রুতই ফল পান তিনি। ৬৮ মিনিটে জার্মানদের সমতায় ফেরান উনদাভ। আর তার দেয়া শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।