News update
  • US urges global partners to increase contributions for Rohingyas     |     
  • 18 Rohingyas rescued after boat capsizes off Teknaf, many missing     |     
  • India Says Hasina Cannot Conduct Politics From Its Soil     |     
  • Bangladesh’s Bat-Making Hub Eyes Global Cricket Market     |     
  • Landslide Deaths: Rohingya Refugees Pay For A Warmer Climate      |     

বিশ্বকাপের আগে ফ্রান্সের হার, স্পেনকে রুখে দিল ইরাক

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-05, 8:39am

img_20260605_083652-45e99411fd673be2cb5bb817aa5db01a1780627140.jpg




বিশ্বকাপের প্রস্তুতি শুরুটা মোটেও সুখকর হলো না ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেনের জন্য। প্রীতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বড় চমক দেখিয়েছে আইভরি কোস্ট, আর নিজেদের মাঠে ইরাকের সঙ্গে ড্র করে হতাশ করেছে স্পেন।

ঘরের মাঠে ম্যাচের শুরুটা দারুণ করেছিল ফ্রান্স। প্রথমার্ধে আধিপত্য ধরে রেখে ৪৫তম মিনিটে এগিয়ে যায় তারা। বক্সের বাইরে থেকে নেয়া শটে গোল করে দলকে লিড এনে দেন তরুণ উইঙ্গার রায়ান শেরকি।

তবে বিরতির পর ম্যাচের চিত্র পুরো বদলে যায়। ৫৩তম মিনিটে দুয়ের গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট। এরপর আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে আফ্রিকার দলটি। ম্যাচের ৮৪তম মিনিটে বদলি হিসেবে নামা আমাদ দিয়ালো গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সফরকারীদের। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে ফ্রান্সের বিপক্ষে ইতিহাসের প্রথম জয় তুলে নেয় আফ্রিকা মহাদেশের দলটি।

এই হারে ফ্রান্সের টানা ৯ ম্যাচের অপরাজিত থাকার ধারাও শেষ হয়ে গেছে। বিশ্বকাপের আগে দিদিয়ের দেশমের দলের জন্য এটি বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। 

অন্যদিকে, স্পেনও প্রত্যাশিত ফল পায়নি। লা করুনায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল স্বাগতিকরা। ১৬তম মিনিটে ফেরান তরেসের গোলে এগিয়েও যায় তারা।

কিন্তু ২৭তম মিনিটে অসাধারণ এক দূরপাল্লার শটে সমতা ফেরান ইরাকের মের্কাস দস্কি। এরপর পুরো ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকেও আর গোলের দেখা পায়নি স্পেন।

দ্বিতীয়ার্ধে স্পেন কোচ পুরো একাদশ বদলে ফেললেও কাঙ্ক্ষিত ফল আসেনি। ফলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের।