News update
  • France Arrests More Than 1,300 After Nationwide Protests     |     
  • Dhaka ranks world's third most polluted city this morning     |     
  • Soldiers Guard Milan as Thousands Protest Across Europe     |     
  • Cheese Industry Thrives In Thakurgaon Villages      |     
  • Guterres alarmed at Israel’s sweeping closures after deadly Hebron attack     |     

ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-03-09, 4:06pm

655d294e9113dd555a3500ec61a749cc4a812b3ff1655bc8-3eaa4905e2ef2ba42e37bbf2941433ae1773050782.jpg




বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে শিশু দত্তক নেয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, এই প্রক্রিয়া অনুসরণের ফলে গুরুতর আইনি ও অভিবাসন সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে।

সোমবার (৯ মার্চ) ভিসা সংক্রান্ত এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বি১/বি২ ভিজিটর ভিসা মূলত পর্যটন বা স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য। এই ভিসা ব্যবহার করে দত্তক নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা প্রতিষ্ঠিত আইনগত পথকে এড়িয়ে যাওয়ার শামিল। এর ফলে কয়েকটি স্তরে আইন লঙ্ঘনের ঝুঁকি থাকে:

হেগ কনভেনশন: আন্তর্জাতিক দত্তক সংক্রান্ত নীতিমালা বা হেগ কনভেনশনের লঙ্ঘন।

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন: মার্কিন অভ্যন্তরীণ অভিবাসন আইনের পরিপন্থি কার্যক্রম।

নিজ দেশের আইন: শিশুর আদি দেশের প্রচলিত আইনের অবমাননা।

বার্তায় আরও হুঁশিয়ারি দেয়া হয়েছে যে, যারা জেনেশুনে আইনি প্রক্রিয়া এড়িয়ে বি১/বি২ ভিসার জন্য আবেদন করবেন, তাদের এই পদক্ষেপকে ‘ভিসা জালিয়াতি’ হিসেবে গণ্য করা হতে পারে। এ ধরনের জালিয়াতির ফলে সংশ্লিষ্ট আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হতে পারেন।

মার্কিন দূতাবাস সংশ্লিষ্ট সবাইকে বৈধ এবং নির্ধারিত আইনি পথে আন্তর্জাতিক দত্তক প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে, যাতে শিশু এবং অভিভাবক উভয়ের সুরক্ষা নিশ্চিত হয়।