News update
  • ‘US military adventurism’ responsible for new attacks on UAE     |     
  • Iran says US military killed five civilians in attacks on passenger boats     |     
  • Dhaka tops list of world’s most polluted cities     |     
  • People suffer as work on Chandpur road stalled for 18 months     |     
  • Exposure to 6 business groups poses risk to banks: BB Report     |     

কাতারে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-02-28, 6:51pm

rewrewt-a17be101467d7c92c625c6a150c5dd051772283102.jpg




হঠাৎই যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানের ওপর একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। শুধু ইসরায়েলেই নয়; যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাচ্ছে দেশটি। এরই মধ্যে কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে একযোগে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।  

শনিবার (২৮ ফেব্রুয়ারি) উদ্ভূত এ পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। কাতারে অবস্থিত সব প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়েছে এতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সব সময় নিজের সঙ্গে রাখতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি বা নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইককে অনুরোধ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি জানিয়ে বিবৃতি বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেও সবাইকে যত্নশীল হওয়ার আহ্বা জানানো যাচ্ছে।

এছাড়া জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪৩৩৬৬২০০০ এবং mission.doha@mofa.gov.bd এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।