News update
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     
  • PM Tarique, Li Qiang Hold Bilateral Talks in Beijing     |     
  • Bangladesh’s external debt stands at $78.22 billion: Khosru     |     

ভিসা নিয়ে কঠোর বার্তা ঢাকার মার্কিন দূতাবাসের

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-09-08, 1:54pm

tretret-503e628e86a1ecf247be21d38adb86601757318073.jpg




ভুয়া নথিপত্র জমা দিলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা দেয়া হয়।

বার্তায় বলা হয়, ‘ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। মিথ্যা বলা বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় আপনার ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে। এর অর্থ আপনি আর কখনো যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।’

এর আগে ১ সেপ্টেম্বর এক ফেসবুক বার্তায় দূতাবাস জানিয়েছিল, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

বার্তায় আরও বলা হয়, একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না। যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।