News update
  • Bangladesh Has 1.584m Tonnes of Fertiliser in Surplus      |     
  • July Uprising crimes: Obaidul Quader, six others get death penalty     |     
  • School relocation row halts Gaibandha char children’s learning     |     
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     

ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের নতুন বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-09-06, 2:46pm




ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। জানিয়েছে, পুনরায় রুটিন কনস্যুলার সেবা চালু করেছে দূতাবাসটি।

গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের উদ্দেশে এ বার্তা দেওয়া হয়।

বার্তায় বলা হয়েছে, ২ সেপ্টেম্বর থেকে ঢাকার মার্কিন দূতাবাসের কনস্যুলার শাখা পুনরায় রুটিন কনস্যুলার সেবা চালু করেছে। কিন্তু দূতাবাসের সব কর্মকর্তারা ঢাকায় না ফেরা পর্যন্ত কনস্যুলার সেবা সীমিত থাকবে। এনটিভি নিউজ।